০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা চালু করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষাক্রমে বিভিন্ন খেলাধুলা অন্তর্ভুক্ত করা হবে, যাতে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ অনুযায়ী দক্ষতা অর্জনের সুযোগ পায়।

সোমবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সারাদেশের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ জাতীয় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ শিক্ষার্থীদের হাতেই। তাই শিক্ষাব্যবস্থায় খেলাধুলা, সংস্কৃতি, উদ্ভাবন ও কারিগরি দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তৃতীয় ভাষা হিসেবে ইংরেজিসহ আরও কয়েকটি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে, যাতে দেশে ও বিদেশে শিক্ষার্থীরা সহজে কাজ করতে পারে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পড়াশোনা নয়, উদ্ভাবনী চিন্তা, আত্মবিশ্বাস ও দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জন্য সরকার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি করছে।

অনুষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান, দেশের ২৯ হাজার ৬০০-এর বেশি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে তিনটি করে গাছের চারা রোপণ করা হয়েছে। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের রাস্তাঘাট ও জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। অন্য কেউ ময়লা ফেললে তাকে সচেতন করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীদের ২০ হাজার টাকা, পদক ও সনদপত্র এবং বিজয়ী শিক্ষকদের ৩০ হাজার টাকার চেক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

ইউক্রেনের স্কুলভবনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, নিখোঁজ ৫০

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা চালু করতে চাই: প্রধানমন্ত্রী

পোষ্টের সময় : ০৮:২৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬