আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। সিদ্ধান্তটি ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।
মুনাফার হার নির্ধারণে ৫ বছর ও ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার (সর্বশেষ ৬ মাসের নিলামের ভিত্তিতে) বিবেচনায় নেওয়া হয়েছে। সম্প্রতি এই দুই বন্ডের সুদহার কমায় সঞ্চয়পত্রেও হার সমন্বয় করেছে সরকার।
নতুন হারে,
🔹 ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা হবে ১১.৮৩%, যা আগে ছিল ১২.৪০%। এর চেয়ে বেশি বিনিয়োগেও একই হার প্রযোজ্য, যা আগে ছিল ১২.৩৭%।
🔹 পেনশনার সঞ্চয়পত্রে, সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফার হার ১১.৯৮%, আগে ছিল ১২.৫৫%। বেশি অঙ্কের বিনিয়োগে হার কমে হয়েছে ১১.৮০%, যা আগে ছিল ১২.৩৭%।
🔹 পরিবার সঞ্চয়পত্রে, সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা নির্ধারণ করা হয়েছে ১১.৯৩%, পূর্বে যা ছিল ১২.৫০%। অতিরিক্ত বিনিয়োগে হার ১১.৮০%, আগে ছিল ১২.৩৭%।
🔹 ডাকঘর সঞ্চয় ব্যাংকের তিন বছর মেয়াদি স্কিমে, সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা হবে ১১.৮২%, আগে ছিল ১২.৩০%। অতিরিক্ত বিনিয়োগে হার ১১.৭৭%, যা আগে ছিল ১২.২৫%।
প্রতিটি ক্ষেত্রেই প্রথম থেকে চতুর্থ বছর পর্যন্ত ধাপে ধাপে মুনাফার হার আরও কমে আসবে বলে জানানো হয়েছে।























