বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গত ২১ নভেম্বর শুক্রবার বিকালে ময়মনসিংহ নগরীর কালিবাড়ী রোডস্থ এস.কে হাসপাতালের পিছনের মাঠে স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, ময়মনসিংহ জেলা চারদলীয় জোট ও ২০ দলীয় জোটের সাবেক সমন্বয়কারী এবং ময়মনসিংহ জেলা কৃষক দলের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমএ হান্নান খান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট হান্নান খান বলেন, “সম্প্রীতির বন্ধনে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা চাই।” তিনি আরও বলেন, তারেক রহমান উত্থাপিত ৩১ দফার ২ নম্বর দফায় সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা এবং একটি জাতীয় সমন্বয় কমিশন গঠনের কথা বলা হয়েছে। জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে এ বিষয়ে ঘোষণা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি সমসাময়িক রাজনীতি নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল হেকিম মিয়া এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক রিয়াজ মিল্কি।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক এডভোকেট লুৎফর রহমান মঞ্জু, সাবেক যুবনেতা এসএম ফারুক খান, যুগ্ম আহ্বায়ক রফিক উদ্দিন ভূইয়া, মোঃ আরিফ খান, শাকের, সোহেল খান, সদস্য কামাল চৌধুরী সামছু, বাস্তুহারা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আনার মোল্লা, ছাত্রদল নেতা মাসুদসহ বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।
স্টাফ রিপোর্টার 






















