০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর পর এটিই তার প্রথম জন্মদিন।

খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পরবর্তী সময়ে তিনি আরও দুই দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবেও দীর্ঘ সময় দলটির নেতৃত্ব দিয়েছেন।

দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৬০ সালে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর তিনি ফার্স্ট লেডি হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।

১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরের বছর বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। ১৯৮৩ সালে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর দীর্ঘ সময় তিনি বিএনপির নেতৃত্ব দেন।

১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়ী হলে খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ সালের নির্বাচনের পর স্বল্প সময়ের জন্য এবং ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে আবারও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেন।

রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বিভিন্ন সময়ে বিরোধীদলীয় নেতার দায়িত্বও পালন করেছেন। তার নেতৃত্বে বিএনপি দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেয়।

গত বছরের ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। তার মৃত্যুর পর এ বছর প্রথমবারের মতো জন্মদিন পালন করছে বিএনপি।

জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইরানে যুদ্ধ শেষে হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব: ট্রাম্প

ময়মনসিংহের রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

14 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

পোষ্টের সময় : ১১:৫১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬