১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্য হত্যার প্রতিবাদে বাকৃবি ছাত্রদলের ৩ দফা দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ৩ দফা দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে ওই তিন দফা দাবি উত্থাপন করা হয়।

তিন দফা দাবি গুলো হলো: শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নিরাপত্তা ও মুক্ত মতপ্রকাশের নিশ্চয়তা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, সদস্য ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা । এসময় তারা “সাম্যের রক্ত বৃথা যেতে দিবো না”, “নিরাপদ ক্যাম্পাস চাই”, “ভিসি-প্রক্টরের পদত্যাগ চাই”—ইত্যাদি স্লোগান দেন।

আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘শাহরিয়ার আলম সাম্য ছিল ছাত্ররাজনীতির একজন সাহসী, মেধাবী ও নিবেদিতপ্রাণ কর্মী। তাকে হত্যা করে শুধু একজন ছাত্রনেতাকে নয়, একটি প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত দেশের প্রধান বিদ্যাপীঠে যখন ভিন্নমতের ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়, তখন তা শুধু সাম্যর নয়—প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তা হুমকির মুখে পড়ে।’

তিনি আরো বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ে কীভাবে প্রশাসনের ছায়াতলে এমন নৃশংসতা সংগঠিত হয়? আমরা স্পষ্টভাবে বলতে চাই, সাম্য হত্যার দায় ঢাবির ভিসি ও প্রক্টর এড়াতে পারেন না। তাদের পদত্যাগ এখন সময়ের দাবি। আমাদের ৩ দফা দাবি যদি অগ্রাহ্য করা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ছাত্রদল কখনও রক্তের ঋণ ভুলে না।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সাম্য হত্যার প্রতিবাদে বাকৃবি ছাত্রদলের ৩ দফা দাবি

পোষ্টের সময় : ০৬:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫