০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ হেরে দর্শককে মারতে গেলেন পাকিস্তানি ক্রিকেটার

  • RA
  • পোষ্টের সময় : ০৬:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৫০৪ ভিউ :

পাকিস্তান ক্রিকেট দলের দুরবস্থা যেন কিছুতেই কাটছে না। মাঠে একের পর এক ব্যর্থতায় হতাশ করছে তারা। ঘরের মাঠে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবার নিউজিল্যান্ড সফরেও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি পাকিস্তান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরে যায় বাবর আজমরা।

টি-টোয়েন্টির পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও নিজেদের প্রমাণের সুযোগ ছিল সফরকারীদের সামনে। কিন্তু সেখানেও একই পরিণতি—টানা তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। মাঠের এই হতাশাজনক পারফরম্যান্সের রেশ গিয়ে ঠেকে মাঠের বাইরেও। শেষ ওয়ানডে ম্যাচের পর এক অপ্রীতিকর ঘটনার জন্ম দেন দলের অলরাউন্ডার খুশদিল শাহ।

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় কিছু দর্শকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। গ্যালারিতে থাকা কিছু সমর্থক পাকিস্তান দলের টানা ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে খুশদিলসহ পুরো দলকে নিয়ে কঠোর সমালোচনা শুরু করেন। দর্শকদের এসব মন্তব্যে ক্ষিপ্ত হয়ে পড়েন খুশদিল, এবং রাগের বশে তিনি তাদের দিকে তেড়ে যান। সেই সময় এক নিরাপত্তাকর্মী দ্রুত এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পুরো ঘটনাটির একটি ছবি ক্যামেরায় ধরা পড়ে এবং মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, মাউন্ট মঙ্গানুইয়ে ঘটনাটি ঘটে, যেখানে দুইজন আফগান দর্শক পাকিস্তানি খেলোয়াড়দের প্রতি দুর্ব্যবহার করেন। তারা অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। খুশদিল তাদের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু উল্টো আরও তীব্র ভাষায় আক্রমণের শিকার হন। এরই প্রতিক্রিয়ায় তিনি উত্তেজিত হয়ে পড়েন।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত খেললেও ওয়ানডে সিরিজে খুশদিল একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। পুরো সিরিজে তাকে সাইড বেঞ্চেই বসে থাকতে হয়েছে, যা হয়তো তার হতাশা আরও বাড়িয়ে দেয়। মাঠের বাইরে এই বিতর্কিত ঘটনার মাধ্যমে আরও একবার নেতিবাচক আলোচনায় চলে আসে পাকিস্তান দল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রাতারাতি আইনশৃঙ্খলায় বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

26 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সিরিজ হেরে দর্শককে মারতে গেলেন পাকিস্তানি ক্রিকেটার

পোষ্টের সময় : ০৬:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫