০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্টেডিয়ামে নেই দর্শক, যে পদক্ষেপ নিলো বিসিবি

  • স্পোর্টস ডেস্ক
  • পোষ্টের সময় : ০১:৫৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৪৭০ ভিউ :

মাঠের পারফরম্যান্সে বাজে সময় পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এক সময় যাদের বিরুদ্ধে জয় ছিল রীতিমতো অভ্যাস, সেই জিম্বাবুয়ের বিপক্ষেই প্রথম টেস্টে হারের তিক্ত স্বাদ পেয়েছে টাইগাররা।

দলের হতাশাজনক পারফরম্যান্সে আগ্রহ হারাচ্ছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেnস্টেডিয়ামে দর্শক ছিল হাতেগোনা।

এই দর্শক সংকট কাটিয়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (সোমবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে স্কুল শিক্ষার্থীদের জন্য স্টেডিয়ামে প্রবেশ রাখা হয়েছে একেবারে ফ্রি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে স্কুল শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।”

তবে এ সুবিধা পেতে শিক্ষার্থীদেরকে স্কুল ইউনিফর্ম পরে আসতে হবে এবং সঙ্গে থাকতে হবে বৈধ স্কুল আইডি কার্ড।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

স্টেডিয়ামে নেই দর্শক, যে পদক্ষেপ নিলো বিসিবি

পোষ্টের সময় : ০১:৫৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫