০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপ হ্যাকিং: ইসরায়েলি কোম্পানি এনএসওকে ১৬৭ মিলিয়ন ডলার জরিমানা

হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে সাইবার হামলার ঘটনায় ইসরায়েলভিত্তিক নজরদারি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে ১৬৭ মিলিয়ন ডলারের বেশি জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক সপ্তাহব্যাপী জুরি ট্রায়ালে এই রায় ঘোষণা করা হয়। মেটার পক্ষ থেকে করা মামলায় আদালত ৪ লাখ ৪৪ হাজার ৭১৯ ডলার ক্ষতিপূরণ ও ১৬ কোটি ৭২ লাখ ৫৪ হাজার ডলার শাস্তিমূলক জরিমানার আদেশ দেয়।

২০১৯ সালে এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা করে ফেসবুকের মালিকানাধীন মেটা। অভিযোগে বলা হয়, বিশ্বের অন্তত ২০টি দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে ১ হাজার ৪০০ জনের ফোনে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে নজরদারি চালানো হয়। সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ ছিলেন এই নজরদারির শিকার। এমনকি ব্যবহারকারীরা কল না ধরলেও ভিডিও কলের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানো হতো।

মেটার দাবি, এটি কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউজ অ্যাক্ট লঙ্ঘন করেছে। আদালতের রায়কে বড় বিজয় হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপের বৈশ্বিক যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট কার্ল উগ বলেন, ‘এই রায় দুর্বৃত্ত সাইবার কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়।’

অন্যদিকে এনএসও দাবি করেছে, তাদের প্রযুক্তি অনুমোদিত সরকারি সংস্থাগুলোর মাধ্যমে সন্ত্রাসবাদ ও গুরুতর অপরাধ দমনে ব্যবহৃত হয় এবং যুক্তরাষ্ট্রের নম্বরগুলো টার্গেট করা সম্ভব নয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে।

মেটা জানিয়েছে, ক্ষতিপূরণ আদায় হলে তা ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলোকে অনুদান হিসেবে দেওয়া হবে এবং ভবিষ্যতে এনএসও যেন হোয়াটসঅ্যাপকে টার্গেট না করতে পারে, সে জন্য স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করার পরিকল্পনাও রয়েছে।

তথ্যসূত্র: এনগেজেট

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহকে ‘সোলার সিটি’ করার দাবি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

'সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে'

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হোয়াটসঅ্যাপ হ্যাকিং: ইসরায়েলি কোম্পানি এনএসওকে ১৬৭ মিলিয়ন ডলার জরিমানা

পোষ্টের সময় : ০৭:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫