০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার কোটি টাকা ছাড়ালো

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১১:৫১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৪৭৬ ভিউ :

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭১ হাজার ৪৭৬ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে এ সময়ে।

এনবিআর সূত্র জানায়, ১০ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৫৮ হাজার ৭৩২ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৫৬ কোটি টাকা। যদিও গত বছরের তুলনায় আদায়ে সামান্য প্রবৃদ্ধি হয়েছে (৩.২৪ শতাংশ), তবে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি আয়কর, ভ্যাট বা শুল্ক—কোনো খাতেই।

আয়কর খাতে ৩২ হাজার কোটি টাকার বেশি ঘাটতি দেখা দিয়েছে। ভ্যাট খাতে প্রবৃদ্ধি ৫.৭৯ শতাংশ হলেও লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে। শুল্ক খাতে আদায় কমে গেছে আগের বছরের তুলনায়ও—প্রবৃদ্ধি হয়েছে ঋণাত্মক (১.৩৬ শতাংশ)।

এপ্রিলে একক মাস হিসেবে ৩৬ হাজার ৫৮১ কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩০ হাজার ৭৭০ কোটি টাকা।

এনবিআর বিলুপ্তির দাবিতে চলমান আন্দোলন ও অর্থনৈতিক সংকট ঘাটতির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, অর্থবছরের শেষে এসে রাজস্ব ঘাটতির পরিমাণ আরও বাড়তে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

‘রাতের ভোটের’ অভিযোগে ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

বাকৃবিতে স্বল্পমূল্যের হাঁসের প্লেগ টিকা উদ্ভাবন প্রকল্পের সমাপনী কর্মশালা

27 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

১০ মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার কোটি টাকা ছাড়ালো

পোষ্টের সময় : ১১:৫১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫