০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৯:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৪৯০ ভিউ :

গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ১০১টি নমুনা পরীক্ষা করে এই ১৩ জনের মধ্যে করোনা ধরা পড়েছে। তবে গত একদিনে করোনায় কেউ মারা যায়নি।

এতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জনে। আক্রান্তদের সকলেই ঢাকা মহানগরীর বাসিন্দা। এর আগের দিন ৪১ নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

একই সময়ে ২৪ ঘণ্টায় দুই জন করোনা থেকে সুস্থ হয়েছেন, যার ফলে মোট সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন।

মহামারির শুরু থেকে দেশে মোট শনাক্তের হার ১৩.০৫ শতাংশ, আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১২.৮৭ শতাংশ।

করোনা মহামারির প্রথম সংক্রমণ দেশে ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ, এবং ১০ দিন পর প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ। ২০২১ সালের আগস্টে দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু ঘটে, দু’দিনে ২৬৪ জনের মৃত্যু রেকর্ড হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যারা অন্য দেশের তাঁবেদারি করে, তারাই ৭ নভেম্বরের চেতনাকে ভয় পায়: প্রিন্স

মদনে নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল কৃষকের অর্ধগলিত লাশ

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত

পোষ্টের সময় : ০৯:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫