ময়মনসিংহ সদর -৪ আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এর ময়মনসিংহ মহানগর ৭ নং ওয়ার্ডের মৃত্যুঞ্জয় স্কুল রোডস্থ নির্বাচনী প্রচার কেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও ধানের শীষের প্রার্থী আবু আবু ওয়াহাব আকন্দের সমর্থনে গতকাল ২৫ জানুয়ারী সন্ধ্যায় ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পূর্ব সমাবেশে ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ময়মনসিংহ পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ কৃষকদলের আহবায়ক ও মহানগর বিএনপির সিনিয়র সদস্য এনামুল হক আকন্দ লিটন।
এ সময় ময়মনসিংহ জেলা বালু ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো: শামসুদ্দিন শামছু সহ ৭নং ওয়ার্ড বিএনপির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি মৃত্যুঞ্জয় স্কুল রোড থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে এসে সমাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মো: আশরাফ হোসেন লিটন।
স্টাফ রিপোর্টার 























