০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯০ দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল ঘোষণা করবে ইসি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।

তিনি বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। সে অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত করে পরে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে। একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ হবে। আর একজন প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, শনিবার সাপ্তাহিক ছুটির কারণে নির্বাচন কমিশন কার্যালয় বন্ধ থাকবে। তাই আগামী রোববার অথবা পরবর্তী কার্যদিবসে তফসিল ঘোষণার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিতে পারে।

এর আগে শুক্রবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে তার কাছে জমা দেওয়া হয় এবং তিনি তা গ্রহণ করেন।

স্পিকার বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি জানান, গুরুতর অসুস্থতা এবং বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতার কারণে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে অপারগ হওয়ায় পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং তৎকালীন ক্ষমতাসীন দলের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মন্ত্রী না হলে বুঝতাম না ফ্যাসিস্টরা কীভাবে সব চেটেপুটে খেয়েছে : তথ্য প্রতিমন্ত্রী

৩৩ ঘণ্টা পর কংস নদীতে মিলল সেই আছির উদ্দিনের নিথর দেহ 

24 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৯০ দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল ঘোষণা করবে ইসি

পোষ্টের সময় : ১১:০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬