০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুগলের যে ভুল ধরিয়ে দিতে পারলেই পাবেন লাখ টাকা পুরস্কার

টাকার চেয়ে বড় লোভ বোধ হয় পৃথিবীতে আর কিছু নেই! আর সেই লোভকেই হাতিয়ার করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে জালিয়াতরা। অনলাইন প্রতারণার ঘটনা আজ আর নতুন কিছু নয়। বেশিরভাগ ক্ষেত্রেই বিনামূল্যে লাখ লাখ টাকা পাওয়ার প্রলোভন দিয়েই শুরু হয় সেই গল্প। টোপে পা দিলেই সর্বনাশ অবশ্যম্ভাবী।

মানুষ যাতে সন্দেহ না করে, তাই প্রতারকেরা অনেক সময় পরিচিত সংস্থার নাম ব্যবহার করে। যেমন ‘গুগল আপনাকে কোটি টাকা দেবে। জাস্ট এই কাজটা করে দিলেই হবে’।

অনেকেই ভাববেন, এও নিশ্চয় কোনও নতুন প্রতারণা। কিন্তু এবার ঘটনাটা একেবারেই সত্যি!

গুগলের নতুন এআই বাগ বাউন্টি প্রোগ্রাম

আসলে গুগল সম্প্রতি চালু করেছে তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বাগ পুরস্কার কর্মসূচি, যেখানে সাইবার নিরাপত্তা গবেষকেরা অংশ নিতে পারবেন। এর মূল লক্ষ্য হলো—এআই-ভিত্তিক সিস্টেমে যেসব দুর্বলতা বা ঝুঁকি রয়েছে, তা শনাক্ত ও সমাধান করা।

এই উদ্যোগটি মূলত গুগলের বিদ্যমান ভালনারেবিলিটি রিওয়ার্ড প্রোগ্রাম (ভিআরপি)-এরই সম্প্রসারিত রূপ, যেখানে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত নিরাপত্তা ত্রুটিগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কোন বাগের জন্য মিলবে পুরস্কার?

এই প্রোগ্রামের অধীনে এমন সব ত্রুটি চিহ্নিত করা হবে, যেখানে কোনও এআই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ভুল বা অবাঞ্ছিত কাজ করে ফেলতে পারে—যেমন, অনুমতি ছাড়া ডিভাইস আনলক করা, ব্যক্তিগত তথ্য ফাঁস করা, বা অন্যের অ্যাকাউন্টে ভুলভাবে তথ্য পাঠানো।

এমন ঘটনাগুলোকেই ‘এআই বাগ’ হিসেবে গণ্য করা হবে। উদাহরণ হিসেবে বলা যায়—যদি এআই ব্যবহার করে গুগল হোমের দরজা খুলে ফেলা যায়, অথবা ই-মেইলের তথ্য অন্য ব্যবহারকারীর কাছে পাঠিয়ে দেয়—তবে সেটিই হবে বাগ।

তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি—এআই দ্বারা উৎপন্ন ভুল তথ্য বা ঘৃণামূলক বক্তব্য বাগ হিসেবে বিবেচিত হবে না।

লাখ টাকা পর্যন্ত পুরস্কার!

গুগল জানিয়েছে, তাদের প্রধান পণ্য—গুগল সার্চ, জেমিনি অ্যাপ, জিমেইল ও ড্রাইভে উল্লেখযোগ্য এআই বাগ শনাক্ত করতে পারলে পুরস্কার হিসেবে পাওয়া যাবে ২০,০০০ থেকে ৩০,০০০ মার্কিন ডলার।

অন্যদিকে, নোটবুকএলএম বা জুলস অ্যাসিস্ট্যান্ট-এর মতো ছোট প্ল্যাটফর্মে বাগ পাওয়া গেলে পুরস্কার কিছুটা কম হবে।

গুগলের নতুন টুল—‘কোডমেন্ডার’

গুগল আরও চালু করেছে কোডমেন্ডার নামে একটি নতুন এআই টুল, যা ওপেন সোর্স সফটওয়্যারের ত্রুটি শনাক্ত ও ঠিক করতে সাহায্য করে। এখন পর্যন্ত এই টুলের মাধ্যমে ৭২টি যাচাই করা সমাধান (ফিক্স) প্রদান করা হয়েছে।

গুগলের বিভিন্ন সেবা ও অ্যাপে দিন দিন এআই ব্যবহারের পরিমাণ বাড়ছে। ফলে নিরাপত্তার বিষয়টিও হয়ে উঠছে আরও গুরুত্বপূর্ণ। ২০২২ সাল থেকেই গবেষকরা এই বাগ প্রোগ্রামের মাধ্যমে ৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলারেরও বেশি আয় করেছেন।

গুগলের এই উদ্যোগ শুধু নিরাপত্তা বাড়ানোরই নয়, বরং বিশ্বজুড়ে সাইবার গবেষকদের জন্যও এটি এক বিরল সুযোগ—একই সঙ্গে স্বীকৃতি ও উপার্জন পাওয়ার পথ খুলে দিচ্ছে এই প্রোগ্রাম।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এর যাত্রা শুরু

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গুগলের যে ভুল ধরিয়ে দিতে পারলেই পাবেন লাখ টাকা পুরস্কার

পোষ্টের সময় : ১২:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫