০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবির মাওলানা ভাসানী হল ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের সদস্য সচিব মো: শফিকুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এবং মাওলানা ভাসানী হল ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) হলের মাঠ প্রাঙ্গণে প্রায় সাত শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকো- সহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মো: শফিকুল ইসলাম বলেন, ‘দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ছাত্রদলের আন্দোলন অব্যাহত রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় তাদের কার্যক্রম চলমান থাকবে।’

তিনি আরো বলেন, ‘ক্যাম্পাসে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির পরিবেশ বজায় রাখা প্রয়োজন। দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটিয়ে ছাত্রদল একটি সুস্থ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাটের গ্রাম পরিদর্শনে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রিন্স

22 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাকৃবির মাওলানা ভাসানী হল ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল

পোষ্টের সময় : ১০:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬