ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাড়ইপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভবন উদ্বোধন করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। ভবন উদ্বোধন শেষে তিনি স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
ভবন উদ্বোধন কালে মোতাহার হোসেন তালুকদার বক্তব্যে বলেন,তারাকান্দার অবহেলিত জনপথের উন্নয়ন ও শিক্ষাসহ সকল অবকাঠামো উন্নয়ন বর্তমান সরকার (বিএনপি) হাত ধরে হবে ইনশাল্লাহ। আমি আমার প্রিয়নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের কাছ থেকে আপনাদের জনগণের জন্য উন্নয়ন কাজআদায় করে আনবো।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,আসাদুল হক মন্ডল,এড: নজরুল ইসলাম,শহিদুল ইসলাম মন্ডল,তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম,ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি ও সদস্য সচিব নিশাদ আহমেদ সাদ্দাম,ঢাকুযা ইউনিয়ন বিএনপির আহবায়ক তারা মিয়া,যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন ও বাড়ইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান,শিক্ষক হাসান মাষ্টার,রফিকুল ইসলাম,নিজাম উদ্দিন,আফতাব উদ্দিন প্রমূখ। এ সময় বাড়ইপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ মউক এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন শিক্ষকগণ।

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি 




















