০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসে সংবাদ প্রকাশ: ময়মনসিংহে অবৈধ দোকান উচ্ছেদ

দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারের মাছের আড়ত ও গাঙ্গিনাপাড় সড়কের পাশের অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সিটি প্রশাসক রুকনুজ্জামান রোকনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান। অভিযানে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সিটি প্রশাসক রুকনুজ্জামান রোকন জানান, মেছুয়া বাজারের মাছের আড়তে মূলত মাছ বিক্রির কথা থাকলেও দীর্ঘদিন ধরে কিছু স্থাপনা অন্যভাবে ব্যবহার করা হচ্ছিল। এসব স্থাপনার অনেকেরই বৈধ কাগজপত্র নেই। তাই সচল মাছের আড়ত বাদ দিয়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে জায়গা দখলমুক্ত করা হচ্ছে।

তিনি বলেন, প্রায় ৪০ বছর আগে স্থাপিত মেছুয়া বাজারের মাছের আড়ত সংস্কার করে আধুনিকায়ন করা হবে। সংস্কার শেষে প্রকৃত মাছের আড়তদারদের কাছে তা বুঝিয়ে দেওয়া হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদই সিটি করপোরেশনের মূল লক্ষ্য নয়। নগরীর প্রধান সড়কে যানজট নিরসন এবং ফুটপাত ও বাজারে প্রবেশের পথ দখলমুক্ত রাখতেই ধারাবাহিকভাবে এ অভিযান চালানো হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাবা-মাকে পেটালো প্রতিপক্ষরা, কান্নায় ভেঙে পড়লেন একমাত্র ছেলে

মেধা ও উদ্ভাবনে আন্তর্জাতিক অঙ্গনে ময়মনসিংহের তরুণ গবেষক স্বরন

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসে সংবাদ প্রকাশ: ময়মনসিংহে অবৈধ দোকান উচ্ছেদ

পোষ্টের সময় : ১১:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬