১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেকৃবির অনুরোধে কৃষিগুচ্ছে বাকৃবি, উপাচার্যের নামে অসত্য বক্তব্যের প্রতিবাদ

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন’ বলে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘অ্যাসপেক্ট সিরিজ’ নামের একটি ফেসবুক পেজে উপাচার্যের নামে একটি বক্তব্য প্রচারিত হয়। ওই বক্তব্যে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ( শেকৃবি) ভিসির অনুরোধে বাকৃবি এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, অন্যথায় বিশ্ববিদ্যালয়টি পৃথকভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করত।

এ বিষয়ে স্পষ্ট করে জানানো হচ্ছে, বাকৃবির উপাচার্য এ ধরনের কোনো বক্তব্য দেননি। তাঁর নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাঁর নামে এমন বক্তব্য প্রচার অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পেজ কর্তৃপক্ষকে অবিলম্বে পোস্টটি অপসারণ ও যথাযথ সংশোধনী প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তির বক্তব্য প্রচারের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই ও দায়িত্বশীলতা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। উপাচার্যের বক্তব্য হিসেবে প্রচারিত এ ধরনের অসত্য তথ্যে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, “পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এ বছরও বাকৃবি ‘কৃষি গুচ্ছ’-এর অন্তর্ভুক্ত থেকে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ দিলেন এমপি মাজেদ

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেকৃবির অনুরোধে কৃষিগুচ্ছে বাকৃবি, উপাচার্যের নামে অসত্য বক্তব্যের প্রতিবাদ

পোষ্টের সময় : ১২:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬