১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএএইচএসএফের নতুন সভাপতি মিরাজ, সম্পাদক ইনান

বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস ফেডারেশনের (বিএএইচএসএফ) ১৫৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মো. মিরাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ ইনান আহমেদ।

রোববার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের (বাহা) সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাশেম।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফাহিমুল ইসলাম ও মো. আল আরাবী মাদানী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন জাহিদ হাসান, সাকিব ইফতেখার ইসলাম, মারিশা জামাত অনন্যা, আনিকা রোদসীসহ ১৭ জন।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাশেম এবং মহাসচিব কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান (ডন)। এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ে শিক্ষক, পেশাজীবী ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি শেখ মো. মিরাজ উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে কাজ করছে ফেডারেশন। এএইচ ক্যারিয়ার টক, এএইচ ক্যারিয়ার ক্লাব, প্রোগ্রামিং ক্লাব এবং নিয়মিত সেমিনার ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সিনিয়র, অ্যালামনাই, শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কাজ করছি। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও সম্প্রসারণ করতে চাই।”

সিনিয়র সহ-সভাপতি মো. ফাহিমুল ইসলাম বলেন, “বিএএইচএসএফকে অ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের ঐক্য, অধিকার, পেশাগত স্বাতন্ত্র্য ও সম্ভাবনা বিকাশের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।”

সাধারণ সম্পাদক সৈয়দ ইনান আহমেদ বলেন, “শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং অ্যানিমেল হাজবেন্ড্রি পেশার সম্ভাবনা সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। পদ-পদবির ঊর্ধ্বে থেকে শিক্ষার্থী ও পেশার স্বার্থে কাজ করাই আমাদের অঙ্গীকার।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আটপাড়ায় নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

তারাকান্দায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিএএইচএসএফের নতুন সভাপতি মিরাজ, সম্পাদক ইনান

পোষ্টের সময় : ০৯:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬