০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পারভেজের হত্যাকারীদের শাস্তির দাবিতে বাকৃবি ছাত্রদলের কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল।

সোমবার (২১শে এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ ভাস্কর্যের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, সদস্য মিজানুর রহমান স্বপ্নীল, ইসমাইল হোসেন হৃদয়সহ বিভিন্ন হলের প্রায় শতাধিক নেতাকর্মী।

মানববন্ধনে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “ছাত্রদল নেতা পারভেজ –এর নির্মম ও অমানবিক হত্যাকাণ্ড আমাদের সমাজে ন্যায়বিচার ও নিরাপত্তার প্রশ্নকে গভীরভাবে নাড়া দিয়েছে। এমন বর্বর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই কর্মসূচির একমাত্র উদ্দেশ্য হলো—হত্যার সঠিক তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।”

তিনি আরো বলেন, “একটি সভ্য রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে অপরাধীদের বিচার অপরিহার্য। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই—এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত যেন দ্রুত সম্পন্ন হয়, এবং বিচারের কার্যক্রম যেন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হয়।”

আতিকুর বলেন, “বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর সেটাই হবে পারভেজের -এর প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন। এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশের সকল ন্যায়বোধসম্পন্ন নাগরিক, মানবাধিকারকর্মী, গণমাধ্যম এবং প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই—এই ঘটনার সুবিচার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখুন।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে মসজিদের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

মমেকের ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে রোগী ১৩০, ঠাঁই মেঝে-বারান্দায়

25 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পারভেজের হত্যাকারীদের শাস্তির দাবিতে বাকৃবি ছাত্রদলের কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন

পোষ্টের সময় : ০৩:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫