১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিদেশিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল। ইউরোপিয়ান ফুটবলে অভূতপূর্ব সাফল্যের অধিকারী ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় তারা।

ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির দায়িত্ব গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে ২৬ মে, ২০২৪-২৫ লা লিগা মৌসুম শেষ হওয়ার পর। তিনি জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের ডাগআউটে থাকবেন।

রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। ২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পর তিতে সরে দাঁড়ালে তার উত্তরসূরি হিসেবে আনচেলত্তির নামই আলোচনায় ছিল। তবে ক্লাব ফুটবলের ব্যস্ততা ও সফলতার কারণে তিনি শুরুতে আগ্রহ দেখাননি।

সিবিএফ এক বিবৃতিতে জানায়, “কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে পেয়ে আমরা গর্বিত। ফুটবল ইতিহাসের অন্যতম সফল এই কোচের অধীনে নতুন একটি যুগের সূচনা হবে বলে আমরা বিশ্বাস করি।”

রিয়ালের সঙ্গে দ্বিতীয় মেয়াদে আনচেলত্তি দুটি করে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৫টি ট্রফি জিতেছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই শিরোপা জয় করা প্রথম কোচ তিনি। তবে জাতীয় দলের দায়িত্ব এবারই প্রথম নিতে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বে চতুর্থ স্থানে থাকা ব্রাজিল ১৪ ম্যাচে মাত্র ৬টিতে জয় পেয়েছে, ড্র করেছে তিনটি। ৬ জুন একুয়েডরের ও ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আনচেলত্তির নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি

পোষ্টের সময় : ১১:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫