০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় ইকবাল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

তারাকান্দায় ইকবার হত্যার বিচার দাবীতে এলাকাবাসী মানববন্ধন করে। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ময়মনসিংহের তারাকান্দার মাঝিয়ালি বাজারে একটি ছেঁড়া দশ টাকার নোটকে কেন্দ্র করে ইকবাল হোসেন হত্যাকারীদের বিরুদ্ধে দ্রæত অভিযোগপত্র দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭মে) দুপুরে তারাকান্দা থানা চত্বরে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে রাস্তা অবরোধ করলে দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

বিক্ষোভ কর্মসূচিতে নিহত ইকবালের বাবা সাদেকুর রহমান মন্ডল বলেন, দ্রুত চার্জশিট প্রদান করে আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় আমরা রাজপথ ছাড়বো না। মামলার বাদি ইকবালের বড় ভাই দেলোয়ার হোসেন মন্ডল জানান, আমার ভাইকে প্রকাশ্যে দিবালোকে ওরা হত্যা করেছে। হত্যাকারীরা এখনো আমাদেরকে হুমকি দিচ্ছে। দ্রæত চার্জশিট প্রদান করে এদেরকে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, আমরা ইতিমধ্যেই মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছি। তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। আগামী মাসেই মামলার চার্জশিট প্রদান করা হবে।

গত বছরের ২৩ এপ্রিল রাতে মাঝিয়ালি বাজারের একটি দোকানে সিগারেট কেনার সময় ছেঁড়া নোট গ্রহণে অস্বীকৃতি জানানোয় দোকান মালিক সাদেকুর রহমান মন্ডল (৫০) ও তার ছেলে ইকবাল হোসেন (২২) ছুরিকাঘাতের শিকার হন। ঘটনাস্থলেই নিহত হন ইকবাল। গুরুতর আহত অবস্থায় সাদেকুর রহমানকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনার পরদিন, ২৪ এপ্রিল নিহত ইকবালের বড় ভাই দেলোয়ার হোসেন মন্ডল বাদী হয়ে তারাকান্দা থানায় আল আমিন, জাহাঙ্গীর হোসেন মন্ডল এবং কবির হোসেন মন্ডলসহ ১১জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারাকান্দায় ইকবাল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

পোষ্টের সময় : ০৫:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫