১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরিয়ানের সিরিজে আসছেন বলিউডের তিন খান

  • বিনোদন ডেস্ক
  • পোষ্টের সময় : ১০:১৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৬০ ভিউ :

‘দেখা যাবে, দেখা যাবে’- এভাবে তিন দশকেও আরএকসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি বলিউডের তিন খানকে। মাঝখানে বলিউডের অনেক নির্মাতাই তাদেরকে সিনেমা নির্মাণের ইচ্ছে পোষণ করলেও তার কোনো বাস্তবায়ন হয়নি। শেষমেশ শাহরুখপুত্র আরিয়ান খানের প্রচেষ্টায় এক ছাতার নিচে আসলেন আমির, শাহরুখ ও সালমান খান। তিন খানের অনুরাগীদের মধ্যেই বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। শুটিংয়ে ক্যামেরার পেছন থেকে তোলা সেই ছবিতে দেখা যায়, সেটে একটি মেক আপ ভ্যান রাখা।সেই ভ্যানের গায়ে লেখা শাহরুখ, সালমান ও আমির খাসনের নাম। ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে, এবার কি তিন খানকে সত্যিই একসঙ্গে দেখা যাবে? নেটাগরিক মন্তব্য করেন, ‘বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু কোন ছবিতে?’

তাদের ধারণা, আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাড্স অব বলিউড’-এ তিন খানকে একসঙ্গে দেখা যাবে। ইতিমধ্যেই সেই সিরিজের ঝলকে দেখা গেছে সালমানকে। শাহরুখও থাকছেন। তাই তাদের সঙ্গে আমিরও থাকবেন, এই বিষয়ে প্রায় নিশ্চিত নেটাগরিকদের একাংশ।

গেল বছর কপিল শর্মার শোতে আমির খান জানিয়েছিলেন, ‘তিন জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে একমত হয়েছিলেন। আমাদের সত্যিই তিন জনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন। ভাল চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।’

উল্লেখ্য, ‘ব্যাড্স অব বলিউড’ দিয়ে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

সরিষাবাড়ীতে বিএনপি নেতার উদ্যোগে ব্রীজের ঝুঁকিপূর্ণ স্টিল প্লেট মেরামত 

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আরিয়ানের সিরিজে আসছেন বলিউডের তিন খান

পোষ্টের সময় : ১০:১৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫