১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনা মঙ্গলবার

ইউক্রেন যুদ্ধ নিয়ে মঙ্গলবার ( ১৮ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছেন বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক আলোচনার পর ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা দেখতে চাই, এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হয় কিনা। হয়তো পারবো, হয়তো পারবো না, কিন্তু আমি মনে করি আমাদের খুব ভালো সম্ভাবনা আছে।

তিনি বলেন, আমি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবো। এর মধ্যেই বেশ কাজ সম্পন্ন হয়েছে।

গত সপ্তাহে ইউক্রেনের গৃহীত ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের জন্য পুতিনের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন ট্রাম্প। তবে উভয় পক্ষই সপ্তাহ শেষে ভারী বিমান হামলা চালিয়ে গেছে এবং রাশিয়া পশ্চিম রুশ অঞ্চল কুরস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার কাছাকাছি পৌঁছে গেছে।

এ বিষয়ে রয়টার্সের অনুরোধের পরও ক্রেমলিনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য বাকৃবি অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান

খাল খননের ১৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিলেন ত্রিশালের ইউএনও

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনা মঙ্গলবার

পোষ্টের সময় : ০২:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫