০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াকফ সংশোধনী বিল: মোদীর নতুন মুসলমানবিরোধী পদক্ষেপ – আসিফ নজরুল

  • RA
  • পোষ্টের সময় : ০৪:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৪২৫ ভিউ :

ভারতে মোদী সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (৬ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টটিতে আসিফ নজরুল লিখেন, নতুন আইন পাস করে তারা (ভারত সরকার) মুসলমানদের ‘ওয়াক্‌ফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরোনো মসজিদসহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানে উঠেছে যে, ওয়াক্‌ফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন?’ এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে। পরিতাপের বিষয় হচ্ছে, এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

‘রাতের ভোটের’ অভিযোগে ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

বাকৃবিতে স্বল্পমূল্যের হাঁসের প্লেগ টিকা উদ্ভাবন প্রকল্পের সমাপনী কর্মশালা

27 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ওয়াকফ সংশোধনী বিল: মোদীর নতুন মুসলমানবিরোধী পদক্ষেপ – আসিফ নজরুল

পোষ্টের সময় : ০৪:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫