০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুনিয়র মহিলা এশিয়া কাপ হকিতে শ্রীলঙ্কাকে ৮ গোলে হারিয়েছে বাংলাদেশ

  • খেলা ডেস্ক :
  • পোষ্টের সময় : ০৬:১৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৬৪০ ভিউ :

ওমানের মাসকাটে জুনিয়র মহিলা এশিয়া কাপে হকির স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।

এ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নবম স্থান অর্জন করে তাদের প্রথম জুনিয়র এশিয়া কাপ অভিযান শেষ করল।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের জুনিয়র নারী হকি দল। প্রথম কোয়ার্টারে একটি মাত্র গোল পায় বাংলাদেশ নারীরা। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে ব্যবধান ৩-০ তে থেকে বিরতিতে যায় তারা। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে দুটি এবং শেষ কোয়ার্টারে তিনটি গোল করে বাংলাদেশ।

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আইরিন রিয়া। বাংলাদেশ নারী হকি দলের জন্য এটি ছিল প্রথম জুনিয়র এশিয়া কাপ। গ্রুপ পর্বে তারা চারটি ম্যাচেই হারে। এশিয়া কাপে মোট ৪০ গোল হজম করে নারী হকি দল। বিপরীতে মাত্র দুটি গোল করতে সক্ষম হয় তারা।

গ্রুপ পর্বের ব্যর্থতার পর নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয় পায় তারা।জুনে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইয়াবা আনতে অস্বীকৃতি, বাক্‌প্রতিবন্ধী রাজমিস্ত্রির ওপর হামলার অভিযোগ

বকশীগঞ্জে সাবেক মেয়র নজরুলের উদ্যোগে ১২টি পূজামণ্ডপে অর্থ সহায়তা প্রদান

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জুনিয়র মহিলা এশিয়া কাপ হকিতে শ্রীলঙ্কাকে ৮ গোলে হারিয়েছে বাংলাদেশ

পোষ্টের সময় : ০৬:১৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪