০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাইব্রেকারে ভারতের কাছে হেরে সাফ শিরোপা হারাল বাংলাদেশ

স্নায়ুচাপে ঠাসা এক টাইব্রেকারে ভারতের কাছে হারতে হলো বাংলাদেশকে। সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাটকীয় টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করল লাল-সবুজের তরুণরা।

ম্যাচের নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথমে শট নিয়ে গোল করেন বাংলাদেশের মিঠু চৌধুরি। এরপর গোল করেন মুর্শেদ আলী এবং জয় আহমেদ, ভারতের দ্বিতীয় শটটি সেভ করেন গোলরক্ষক মাহিন হোসেন। একপর্যায়ে ৩-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।

তবে এরপরেই দৃশ্যপট বদলে যায়। চতুর্থ শটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের শট পোস্টের উপর দিয়ে চলে যায়। পরের দুটি শটে গোল করে ভারত ম্যাচে ৩-৩ সমতা আনে। পঞ্চম শটে ব্যর্থ হন শাহীন আহমেদ, ভারতের গোলরক্ষক তার শট ফিরিয়ে দেন। ভারতের শেষ শট ঠেকাতে না পারায় ৪-৩ ব্যবধানে জয়ের আনন্দে ভাসে ভারতীয়রা।

টাইব্রেকারে মাহিনের একটি দুর্দান্ত সেভ কিছুটা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তা জয় এনে দিতে পারেনি বাংলাদেশকে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

টাইব্রেকারে ভারতের কাছে হেরে সাফ শিরোপা হারাল বাংলাদেশ

পোষ্টের সময় : ১০:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫