১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যাক্সি চালককে ‘জঙ্গি’ বলায় অভিনেতা গ্রেফতার

  • বিনোদন ডেস্ক
  • পোষ্টের সময় : ১২:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২৯৯ ভিউ :

মালয়ালম অভিনেতা জয়কৃষ্ণন এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে কর্ণাটকের বেঙ্গালুরু শহরে এক ট্যাক্সি চালককে লক্ষ্য করে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য ও হয়রানির অভিযোগ উঠেছে। চালককে সন্ত্রাসী বলার অভিযোগে অভিনেতা জয়াকৃষ্ণন এবং তাঁর সহযোগী সন্তোষ আব্রাহামকে গতকাল রোববার গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্ত বিমল এখনও পলাতক।

এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, অভিযুক্ত তিনজন গত ৯ অক্টোবর বেঙ্গালুরু বেজাই এলাকার নিউ রোড থেকে একটি ট্যাক্সি বুক করেন। এরপর চালক আহমদ শফিক তাঁদের লোকেশন নিশ্চিত করতে ফোন করেন, তখন চালককে লক্ষ্য করে কটূক্তি করা হয় এবং ‘জঙ্গি’ বলে অপমান করা হয়।

অভিযোগের নথিতে বলা হয়েছে, অভিযুক্তরা সেই সময় নেশাগ্রস্ত ছিলেন। তাঁরা মালয়ালম ভাষায় গালিগালাজ করে চালক শফিকের পরিবারকে লক্ষ্য করেও আপত্তিকর মন্তব্য করেন। হয়রানির মাত্রা বাড়াতে তাঁরা বারবার লোকেশন পরিবর্তন করে চালক শফিককে হয়রানি করার চেষ্টা করেন।

গ্রেফতারের পর পুলিশ জানায়, অভিযুক্তরা নেশাগ্রস্ত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তে জানা যায়, এই তিনজন এর আগেও অন্য ট্যাক্সি চালকদের হয়রানি করার চেষ্টা করেছিলেন।

এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩৫২ (ইচ্ছাকৃতভাবে অপমান করা)। ৩৫৩(২) ধারা (ধর্মের ভিত্তিতে মিথ্যা মিথ্যা তথ্য ছড়ানো)- এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

জয়কৃষ্ণন মালয়ালম ভাষার একাধিক ছবিতে অভিনয় করেছেন। তিনি ‘ওরু চেরু পুঞ্চিড়ি’, ‘হাউ ওল্ড আর ইউ?’, এবং ‘নাট্টুরাজাভু’ সহ একাধিক মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং টেলিভিশন অভিনেতা হিসেবে জনপ্রিয়তা রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য বাকৃবি অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান

খাল খননের ১৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিলেন ত্রিশালের ইউএনও

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ট্যাক্সি চালককে ‘জঙ্গি’ বলায় অভিনেতা গ্রেফতার

পোষ্টের সময় : ১২:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫