০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য গোপন করায় ময়মনসিংহের ৬ ছাত্রদল নেতাকে অব্যাহতি

তথ্য গোপনের অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্নাক, সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া এবং সদস্য রইন তালুকদার, সাজ্জাদ হোসেন ও মমিন উদ্দাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে ঘোষিত কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। অভিযোগ যাচাই-বাছাই শেষে তা প্রমাণিত হওয়ায় তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বক্তব্য জানতে চাইলে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় ছাত্রদল এ সীদ্ধান্ত নিয়েছে। যারা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবে, প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলে অন্যরা আরও সতর্ক থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

বৃষ্টিতে ভিজেই ময়মনসিংহে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা

05 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তথ্য গোপন করায় ময়মনসিংহের ৬ ছাত্রদল নেতাকে অব্যাহতি

পোষ্টের সময় : ০৫:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬