১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় নিয়ন্ত্রণ হারানোর বাসের ধাক্কায় নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকসাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০/১২ জন।

রবিবার (২২ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার বাগুন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকসার সাথে সংঘর্ষ হয়। এসময় ওই বাস ও সিএনজির কাছাকাছি থাকা দ্রতগতির অটোরিকশা, কাভার্ডভ্যান ও হ্যান্ডট্রলি মিলে পরপর ৪টি বাহন ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই অটোরিকসার দুই যাত্রী নিহত হন। এতে আহত আরও অন্তত ১০ থেকে ১২ জন। আহতদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এতে ময়মনসিংহের সাথে শেরপুর, হালুয়াঘাট ও দোবাউড়ার সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সড়ক থেকে সরানো হয়েছে।
ওসি মো. টিপু সুলতান আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। নিহতের নাম ঠিকানা সংগ্রহের কাজ চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারাকান্দায় নিয়ন্ত্রণ হারানোর বাসের ধাক্কায় নিহত ২

পোষ্টের সময় : ০২:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫