০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীতিমালা ভঙ্গ: বাংলাদেশের ১ কোটি ১০ লাখ টিকটক ভিডিও ডিলেট

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

সম্প্রতি প্রকাশিত টিকটকের ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট ২০২৫ (প্রথম প্রান্তিক)’ থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে অপসারিত ভিডিওগুলোর মধ্যে ৯৯.৬ শতাংশ সক্রিয়ভাবে সরানো হয়েছে, যার ৯৭.৭ শতাংশই ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়েছে।

বিশ্বব্যাপী টিকটক এ সময় মোট ২১ কোটি ১০ লাখ ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় ০.৯ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৯৮৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণ করা হয়েছে।

তবে যাচাই-বাছাইয়ের পর ৭৫ লাখ ২৫ হাজার ১৮৪টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। অপসারিত ভিডিওগুলোর মধ্যে ৯৯ শতাংশ আগেই শনাক্ত ছিল এবং ৯৪.৩ শতাংশ কনটেন্ট ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হয়।

প্রসঙ্গত, টিকটক নিয়মিতভাবে এই এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে। এতে কনটেন্ট মডারেশন ও অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় টিকটকের স্বচ্ছতা তুলে ধরা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এর যাত্রা শুরু

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নীতিমালা ভঙ্গ: বাংলাদেশের ১ কোটি ১০ লাখ টিকটক ভিডিও ডিলেট

পোষ্টের সময় : ০৯:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫