১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিভিতে ১৩ বছর পর ফিরছে ‘মাইলস’

  • RA
  • পোষ্টের সময় : ০৩:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৫২৭ ভিউ :

ব্যান্ডসংগীতের সুরের জাদুতে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশন-বিটিভির এবারের ঈদে আয়োজন।

যেখানে পারফর্ম করবে ‘মাইলস’, যারা এক যুগেরও বেশি সময় পর বিটিভিতে পারফর্ম করতে চলেছে। এছাড়াও পারফর্ম করবে আর প্রায় ১৩টি ব্যান্ড।

বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত সন্ধ্যা ৭টায় ‘ব্যান্ড শো’ শিরোনামের অনুষ্ঠানে গান শোনাবে দর্শকপ্রিয় ব্যান্ডের শিল্পীরা।

ঈদের দিন সন্ধ্যা ৭টায় পারফর্ম করবে ব্যান্ড ‘চিরকুট’, ‘আর্ক’, ‘ডিফারেন্ট টাচ’, ‘অবসকিউর’, ‘অরবিট’ ও ‘ফিডব্যাক’।

ঈদের দ্বিতীয় দিন একই সময়ে গান শোনাবে ‘মাইলস’। প্রয়াত গায়ক শাফিন আহমেদকে ছাড়া এই প্রথম পর্দায় পারফর্ম করবেন তারা। পরিবেশনায় থাকবে তাদের জনপ্রিয় সাতটি গান।

ঈদের তৃতীয় দিন পারফর্ম করার কথা রয়েছে ‘সিম্ফনি’, ‘শুভযাত্রা’, ‘রক অ্যান্ড মেলোডি’, ‘নাটাই’, ‘পেন্টাগন’ ও ‘রেশাদ অ্যান্ড কিউয়ের’।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

সরিষাবাড়ীতে বিএনপি নেতার উদ্যোগে ব্রীজের ঝুঁকিপূর্ণ স্টিল প্লেট মেরামত 

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিটিভিতে ১৩ বছর পর ফিরছে ‘মাইলস’

পোষ্টের সময় : ০৩:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫