০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল, নতুন সভাপতি ফারুক আহমেদ

  • ক্রীড়া ডেস্ক
  • পোষ্টের সময় : ০২:২০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ৫৯২ ভিউ :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নাজমুল হাসান–যুগের সমাপ্তি ঘটল। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মেইলের মাধ্যমে নাজমুল হাসান পদত্যাগ করেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ হয়েছেন নতুন বোর্ড সভাপতি। বিসিবির এক পরিচালক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা কোনো ক্রিকেটার এই প্রথম বোর্ড সভাপতি হলেন।

২০১২ সালে সরকার–মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে নাজমুলই তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্বপালন করেছেন। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ। দেশের রাজনৈতিক পটপরিবর্তনে তার আগেই সরে দাঁড়ালেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল, নতুন সভাপতি ফারুক আহমেদ

পোষ্টের সময় : ০২:২০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪