১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন, নতুন নাম ‘বৈশাখ শোভাযাত্রা’

  • RA
  • পোষ্টের সময় : ০৬:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৪৮৩ ভিউ :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হয়েছে। পহেলা বৈশাখে এই শোভাযাত্রার নতুন নাম হবে ‘বৈশাখ শোভাযাত্রা’।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে আরও কয়েকদিন অপেক্ষা করবে। তারা জানিয়েছে, ২৩-২৪ মার্চের মধ্যে এবারের শোভাযাত্রার বিস্তারিত প্রকাশ করা হবে।

উল্লেখ্য, পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস শত শত বছরের হলেও মঙ্গল শোভাযাত্রার সূচনা তুলনামূলক নতুন। ১৯৮৫ সালে যশোরে চারুশিল্পী মাহবুব জামাল শামিমের উদ্যোগে এটি প্রথম আয়োজিত হয়, তখন দেশে সামরিক শাসন চলছিল। লোকজ সংস্কৃতি তুলে ধরে মানুষকে ঐক্যবদ্ধ করাই ছিল এর মূল উদ্দেশ্য, যেখানে অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির আগমনের প্রার্থনা করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন, নতুন নাম ‘বৈশাখ শোভাযাত্রা’

পোষ্টের সময় : ০৬:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫