ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, মারা যাওয়া সাত মাস বয়সী শিশুটির বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলায়। গত ২৮ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ২৪ শিশুর মৃত্যু হলো।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৩ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮২ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে মোট ১ হাজার ৬৯ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৬৩ শিশু।

স্টাফ রিপোর্টার 























