০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ঈদুল আযহা উদযাপিত

ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন। জামাত শুরুর আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোফিদুল আলম।

সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা আতিকুর রহমান। নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই জামাতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আবহাওয়া অনুকূলে থাকায় ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে। এ সময় সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় এবং দেশবাসীর শান্তি, কল্যাণ ও স্থিতিশীলতার জন্য দোয়া করা হয়।

নগরীর আঞ্জুমান ঈদগাহ ছাড়াও পুলিশ লাইন্স, চকবাজার বড় মসজিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসহ জেলার আড়াই হাজারেরও বেশি খোলা মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ঈদুল আযহা উদযাপিত

পোষ্টের সময় : ১২:১৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫