ময়মনসিংহে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার (আজ) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নেতার নাম মো. রাব্বী (২৩)। তিনি মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কেওয়াটখালী মড়লপাড়া পাওয়ার হাউজ রোড এলাকার বাসিন্দা মো. আব্দুর রউফের ছেলে। ঘটনার পর রাব্বী ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত কর ব্যবস্থা নেওয়া হবে।

























