০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় বাস চাপায় কৃষক নিহত

 মুক্তাগাছায় বাস চাপায় শমসের আলী(৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার ভাবকির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ঘাতক বাসটিকে আটক করেছে। নিহত শমসের আলী দুল্লা ইউনিয়নের ছোটরঘুনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানান, শুক্রবার (১৩ জুন) সকাল ৬ টার দিকে শমসের আলী গ্রামের বাড়ি যেতে মুক্তাগাছা শহরের ভাড়া বাসা থেকে বের হন। পথে ভাবকির মোড় এলাকায় ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী প্রান্তিক বাস তাকে পেছেন থেকে চাপা দিয়ে পাশের একটি সেনিটারী কারখানায় উঠে যায়। এতে শমসের আলী ঘটনাস্থলেই মারা যান।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় বাস চাপায় কৃষক নিহত

পোষ্টের সময় : ০১:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫