১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২৬৮৪ জন, পাসের হার ৫১.৫৪

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১১:১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৪৩৬ ভিউ :

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৫৪, জিপিএ-৫ পেয়েছেন ২৬৮৪ জন

এবার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী পাসের হার শতকরা ৫১ দশমিক ৫৪ ভাগ। এতে মোট পাসকৃত শিক্ষার্থীর সংখ‍্যা ৩৯ হাজার ৯৬ জন। এর মধ‍্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে অংশ নিয়েছিলেন ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। এর মধ‍্যে পাস করেছেন ৩৯ হাজার ৯৬ জন শিক্ষার্থী। পাসকৃতদের মধ‍্যে ছেলেদের সংখ‍্যা ১৬ হাজার ৬৭৬ এবং মেয়েদের সংখ‍্যা ২২ হাজার ৪২০ জন। এ সমীকরণে পাসের হারে এগিয়ে মেয়েরা।

এছাড়া এবার পাসকৃত শিক্ষার্থীদের মধ‍্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন। এর মধ‍্যেও এগিয়ে রয়েছে মেয়েরা। এতে জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ‍্যা ১১১৭ এবং মেয়েদের সংখ‍্যা ১৫৬৭ জন।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাত্র ৩টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ‍্যা ১৫টি। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানের নাম পরিচয় জানা যায়নি।

ব্রিফিংয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ১০৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মমেকের ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে রোগী ১৩০, ঠাঁই মেঝে-বারান্দায়

হালুয়াঘাটে অগ্রযাত্রা কো-অপারেটিভে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

23 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২৬৮৪ জন, পাসের হার ৫১.৫৪

পোষ্টের সময় : ১১:১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫