০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক ডিসির বিরুদ্ধে মামলা

  • মঞ্জুরুল ইসলাম
  • পোষ্টের সময় : ০৭:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৬৪ ভিউ :

রওশন এরশাদ (ফাইল ছবি)

ময়মনসিংহে সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক মুস্তকীম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বুধবার দুপুরে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এ.কে.এম রওশন জাহানের আদালতে মামলার আবেদন করেন মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল। আদালত বাদীর আবেদনটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে দায়িত্ব দিয়েছে।
ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মো. মোস্তাছিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথির বরাতে জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) থেকে প্রার্থী হয়েছিলেন মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল। তিনি বাদী হয়ে আদালতে মামলা করেছেন। মামলায় বলা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য দলীয় প্রতিক ‘কুড়ে ঘর’ নির্ধারণ করা হয়।
ওইদিন রাত সাড়ে ৭ টার দিকে  বাদীকে তার নিজস্ব বাসা থেকে অজ্ঞাতনামা সাদা পোষাকের ১০-১২ জন লোক ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভয়ভীতি প্রদর্শন করিয়া রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায়। পরে মামলার এক নম্বর আসামী রওশন এরশাদের প্ররোচনায় ও ২ নং আসামী তৎকালীন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুস্তাকীম বিল্লাহ ফারুকীর কার্যালয়ে বেআইনীভাবে আটক রেখে মৃত্যুর ভয় প্রদর্শন পূর্বক মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য স্বাক্ষর নেয়।
মামলায় রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক ছাড়াও মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১২ জনকে আসামী করা হয়েছে।  আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে আদালত দায়িত্ব দিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

অনৈতিকতার বিরুদ্ধে সামাজিক যুদ্ধ শুরুর আহবান প্রিন্সের

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক ডিসির বিরুদ্ধে মামলা

পোষ্টের সময় : ০৭:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪