০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যে জাতি তার সংস্কৃতিকে ধারণ করে, সে জাতি কখনো পথ হারায় না: এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কেও জানতে, ভালোবাসতে ও চর্চ্চা করতে হবে। যে জাতি তার সংস্কৃতিকে ধারণ করে, সে জাতি কখনো পথ হারায় না। নতুন প্রজন্ম যদি নিজের শেকড়কে ভুলে যায়, তাহলে সে জাতির অগ্রগতি কখনোই পরিপূর্ণ হতে পারে না।

মঙ্গলবার ময়মনসিংহ আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার , কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশতাক আহমেদ বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানে শিক্ষিত , মানবিক , সংস্কৃতিবান , ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন জাতি গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব ।

তিনি বলেন, মানুষের কল্যাণে সামান্য হলেও অবদান রাখার মানসিকতা গড়ে তুলতে হবে। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ একজন শিক্ষিত মানুষের সবচেয়ে বড় পরিচয়।

প্রিন্স বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নয়; শিক্ষা মানুষকে আলোকিত করে, মানবিক করে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। বর্তমান বিশ্ব জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার বিশ্ব। তাই শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, কুসংস্কার ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সুস্থ সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের বিকশিত করতে হবে। তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে একটি আধুনিক, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে প্রিন্স আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যে জাতি তার সংস্কৃতিকে ধারণ করে, সে জাতি কখনো পথ হারায় না: এমরান সালেহ প্রিন্স

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

25 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যে জাতি তার সংস্কৃতিকে ধারণ করে, সে জাতি কখনো পথ হারায় না: এমরান সালেহ প্রিন্স

পোষ্টের সময় : ১০:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬