০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাকৃবি ছাত্রদলের সদস্য সচিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ডুয়েটসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।

রোববার (১৮ মে) রাতে শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে শুরু হয়ে কে আর মার্কেট, প্রশাসনিক ভবন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জব্বারের মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় তারা শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে ‘সন্ত্রাসবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, ‘সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন, ডুয়েট সহ বিভিন্ন ক্যাম্পাসে ভিসি নিয়োগের পর কতিপয় শিক্ষার্থী, বিভিন্ন রকম অপপ্রচার ও মব সৃষ্টি করছে। তবে সাধারণ শিক্ষার্থীরা কখনো আইনগত ভাবে বৈধ ভিসি নিয়োগের বিরোধিতা করে না। বিরোধীরাই গুপ্ত থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করছে। আর সবাই জানে কেবল ইসলামী ছাত্রশিবিরই গুপ্ত রাজনীতি করে।’

এসময় তিনি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত এবং সুস্থ ধারার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

গৌরীপুরে প্রাণনাশের হুমকি দিয়ে ৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

27 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাকৃবি ছাত্রদলের সদস্য সচিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

পোষ্টের সময় : ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬