০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে সহ-আয়োজক কানাডা। এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা।

ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা এবং প্রতিপক্ষের রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করে। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই।

প্রথমার্ধের ৪৪তম মিনিটে কানাডা প্রায় গোল পেয়ে গিয়েছিল। ময়জে বোমবিতোর হেড গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচান অব্রে মদিবা। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা আরও বাড়ে। ৬৫তম মিনিটে জোনাথন ডেভিডের শট পা দিয়ে ঠেকিয়ে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। পরে কানাডার আরও একটি প্রচেষ্টা রুখে দেন এমবোকাজি।

ম্যাচটি যখন গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯০+১) আসে কাঙ্ক্ষিত গোল। স্টিভেন ইউস্টাকিওর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কানাডা। শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এই জয়ে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচের বিজয়ী দলের।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কারণ আজ অপ্রতিম। আগামীকাল কে?

সরিষাবাড়ীতে হাতিকে ভয়ের 'অস্ত্র' বানিয়ে চলছে চাঁদাবাজি

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেষ মুহূর্তের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

পোষ্টের সময় : ০৮:০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬