১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ শ্রীলঙ্কায় শাকিব খান

আসছে ইদুল আযহায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি। এর শুটিং শেষ হয়নি এখনো। ছবিটির শুটিং হচ্ছে শ্রীলঙ্কায়। শুক্রবার সকালের একটি ফ্লাইটে শ্রীলঙ্কায় গেছেন শাকিব।

সেখানে বিভিন্ন লোকেশনে গান ও ছবিটির শেষদিকের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন তিনি। এই সফরে শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূরসহ সিনেমার টেকনিক্যাল ক্রু ও অন্য সদস্যরা।

জানা গেছে, সিনেমার শুটিং প্রায় ৭০ শতাংশ শেষ। ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় সম্পন্ন হয়েছে দৃশ্যায়ন।

এরই মধ্যে ‘তাণ্ডব’ সিনেমাটি নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটির ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। সেখানে ব্যতিক্রম লুকে চমক দেখিয়েছেন শাকিব খান। পোস্টারটি ভাইরালও হয়েছে। তবে সত্যিই এটি ঈদুল আজহায় মুক্তি পাবে কি না তা এখনো নিশ্চিত করেননি নির্মাতা রায়হান রাফী।

এই ছবি দিয়ে দীর্ঘ এক যুগ পর আবারও শাকিবের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। এতদিন পর শাকিবের সঙ্গে অভিনয় করে কেমন লাগছে সে প্রসঙ্গে সম্প্রতি কথা বলেন জয়া। তিনি বলেন, ‘তার ডেডিকেশন লেভেলটা অনেক বেড়েছে। খুব মন দিয়ে কাজ করেন। নিজের চরিত্রের জন্য সর্বোচ্চটা তিনি দেন, যেটা অ্যাপ্রিশিয়েট করার মতো।’

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। শাকিব, সাবিলা ও জয়া ছাড়াও এ ছবিতে কাজ করছেন একঝাঁক তারকা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য বাকৃবি অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান

খাল খননের ১৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিলেন ত্রিশালের ইউএনও

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হঠাৎ শ্রীলঙ্কায় শাকিব খান

পোষ্টের সময় : ১২:৪৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫