১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামোফোবিয়া মোকাবিলায় নরওয়েতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু

ইসলামভীতি ও মুসলিমবিরোধী ঘৃণা-অপরাধ প্রতিরোধে নরওয়ে একটি জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। রোববার রাজধানী ওসলোতে অনুষ্ঠিত ‘স্টপ ইসলামোফোবিয়া’ সম্মেলনে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

নতুন এই ডিজিটাল পোর্টালের মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বা বৈষম্যমূলক ঘটনার তথ্য সংগ্রহ করা হবে, যা থেকে একটি পূর্ণাঙ্গ জাতীয় ডাটাবেস তৈরি করা হবে। এর লক্ষ্য হলো, ইসলামভীতি প্রতিরোধে প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নিশ্চিত করা।

সম্মেলনের আয়োজন করে ইসলামিক ডায়ালগ নেটওয়ার্ক, যেখানে নরওয়ের বিভিন্ন অঞ্চল থেকে ইমাম, গবেষক, রাজনীতিক, তরুণ নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

ওসলোর মেয়র অ্যান লিন্ডবোয়ে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, একটি ন্যায্য ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। ঘৃণা ও বৈষম্য মোকাবিলায় ধর্মীয় সংগঠন, নাগরিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানো সময়ের দাবি।

নেটওয়ার্কের পক্ষ থেকে জানানো হয়, ইসলামভীতি কেবল একটি সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা নয়, এটি গোটা সমাজের গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।

তারা সতর্ক করে বলেন, দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিমদের নিয়ে নেতিবাচক ধারণা ও গৎবাঁধা চিন্তাভাবনা ভয় ও বিভাজনকে আরও গভীর করছে।

সংগঠনটি জানায়, এই প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে ইসলামভীতির বিরুদ্ধে জাতীয় পর্যায়ে নতুন করে এক অঙ্গীকারের সূচনা হলো। ঘৃণাবাদ মোকাবিলায় শিক্ষা, সংলাপ ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের ওপর জোর দেওয়া হবে।

আগামীতে মসজিদ, সরকারি সংস্থা ও নাগরিক সমাজ সংগঠনের কার্যক্রমে সহযোগিতা জোরদার করার পরিকল্পনা রয়েছে।

নরওয়ের এই উদ্যোগকে ধর্মীয় বৈষম্য মোকাবিলায় একটি প্রমাণনির্ভর ও সমন্বিত জাতীয় কৌশল হিসেবে দেখা হচ্ছে, যা দেশটির সামাজিক সম্প্রীতি ও ন্যায়বিচারের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে গরুর মাংস বিক্রিতে স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক

হালুয়াঘাটে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সম্মাননা পেলেন শামসুন্নাহার সোমা

05 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইসলামোফোবিয়া মোকাবিলায় নরওয়েতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু

পোষ্টের সময় : ১২:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫