১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট গোলশূন্য ড্র থাকার পর পেনাল্টি শুটআউটে জয় নিশ্চিত করে সুইসরা।

বাংলাদেশ সময় বুধবার ভোরে ভ্যানকুভারে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই পুরো সময়জুড়ে গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। কলম্বিয়া বল দখলে ও আক্রমণে এগিয়ে থাকলেও তাদের ১৫টি শটের মাত্র তিনটি লক্ষ্যে ছিল। অন্যদিকে সুইজারল্যান্ড সাতটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

টাইব্রেকারে শুরুতে দুই দলই প্রথম শটে সফল হলেও দ্বিতীয় শটে দাভিনসন সানচেসের প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। পরে মানুয়েল আকাঞ্জির শট মিসে সমতা ফিরলেও চতুর্থ শটে কুচো এর্নান্দেসের প্রচেষ্টা ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। শেষ পর্যন্ত রুবেন ভার্গাসের সফল শটেই জয় নিশ্চিত হয় সুইজারল্যান্ডের।

মূল ম্যাচে ২১তম মিনিটে গুস্তাভো পুয়ের্তার জোরালো শট দারুণভাবে রুখে দেন কোবেল। দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেস, লুইস দিয়াস ও হামিন্তন কাম্পাস গোলের ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন। অতিরিক্ত সময়ে লুকুমির হেড ক্রসবারে লেগে ফিরে এলে হতাশা বাড়ে কলম্বিয়ার।

১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল সুইজারল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শ্যামগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন, বাংলা কিউআর ব্যবহারে নতুন উদ্যোগ

ফরাসি প্রেসিডেন্টের সফরের মধ্যেই বিকট বিস্ফোরণে কাঁপলো সিরিয়া

08 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড

পোষ্টের সময় : ০৯:৪০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬