০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি

প্রখ্যাত অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে আকস্মিকভাবে তীব্র মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন, “হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং পাশাপাশি মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে।” তিনি আরও জানান, “নিউরোলজি, কার্ডিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সাধারণত এই ধরনের রোগীদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়, তারপর পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হয়।”

দীর্ঘ কর্মজীবনে হাসান মাসুদ অভিনয়, সাংবাদিকতা ও সঙ্গীতের জগতে সমানভাবে পরিচিত। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি ক্যাপ্টেন পদে দায়িত্ব পালন করেন এবং ১৯৯২ সালে অবসর নেন। পরবর্তীতে তিনি ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলা সার্ভিসে কর্মরত ছিলেন।

সাংবাদিকতা ছাড়ার পর জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়জীবনের সূচনা হয়। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায়ও অভিনয় করেন এবং একে একে টেলিভিশন নাটকেও নিয়মিত হয়ে ওঠেন।

তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’। অভিনয়ে তার সহজ-সরল স্টাইল ও সংলাপের স্বতঃস্ফূর্ততা তাকে দর্শকের কাছে বিশেষভাবে প্রিয় করে তুলেছে।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। ভক্ত-সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

গাছ কাটা নয়, স্থানান্তর করা হয়েছে: নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্পষ্টীকরণ

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গুরুতর অসুস্থ অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি

পোষ্টের সময় : ০৫:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫