বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রমমান অসহায় দুঃস্থ মানুষকে উন্নত জীবন দেয়ার জন্য রাজনীতি করেছেন । সাধারণ মানূষের কল্যাণ ও মানবিক সমাজ গঠনে তাঁর অবদান অনস্বীকার্য।
শুক্রবার (৩০মে) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রমমান এর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে অসহায় ও দুঃস্থ মানূষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব বলেন।
প্রচণ্ড বৃষ্টির মধ্যে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পাঁচ শতাধিক দুঃস্থ মানূষের মাঝে চাল,সেমাই ,দুধ ,চিনি, নুডুলসহ খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন বিএনপির এই যুগ্ম মহাসচিব ও উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ।
এমরান সালেহ প্রিন্স সকলকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রমমান এর আত্মার মাগফেরাত কামনায় সব সময় দোয়া করার আহবান জানিয়ে বলেন জীবদ্দশায় শহীদ প্রেসিডেন্ট নিজের আরামকে হারাম করে দেশ ও জনগণের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন । নিজের জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য ।
এ সময় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল,সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর ,পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ ,সদস্য সচিব আবদুল আজিজ খান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক আমজাদ আলী ,আলী আশরাফ ,কাজী ফরিদ আহমেদ পলাশ ,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব,সুলতান মহিউদ্দিন ,ইসহাক আলী মাষ্টার ,হুমায়ূন কবীর , তাজিকুল ইসলাম ,বিএনপি নেতা আকবর হোসেন কালু ময়মনসংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু , যুবদল নেতা আসাদুজ্জামান আসিফ ,উপোজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন খান , সদস্য সচিব আলিমুল ইসলাম ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান দুলাল ,উপজেলা কৃষক দলের সভাপতি অনোয়ার হোসেন ,উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক এম আর আল আমিন ,পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবির হোসেন অন্তর সহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
এছাড়াও এমরান সালেহ প্রিন্স শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম সাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আজ সকালে হালুয়াঘাটে শহীদ জিয়ার কর্মময় জীবন ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন ,জুম্মার নামাজের পর শহীদ প্রেসিডেন্ট এর আত্মার মাগফেরাত কামনায় হালুয়াঘাট কাচারী মসজিদে দোয়া মাহফিল, বিকেলে ধোবাউড়া বাজারে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ,দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও সন্ধ্যায় হালুয়াঘাট ইমেক্স হোটেলে পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন ।
























