১১:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা আত্মসাৎ অভিযোগে অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং পরে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মামলাটির শুনানির জন্য আগেই আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ ছিল। তবে তারা নির্ধারিত তারিখে আদালতে অনুপস্থিত থাকায় ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে মেহজাবীন তাকে পারিবারিক নতুন ব্যবসায় অংশীদার করার আশ্বাস দেন। বিভিন্ন সময় নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেওয়া হয়। কিন্তু টাকা নেওয়ার পর মেহজাবীন ও তার ভাই ব্যবসা শুরুর কোনো উদ্যোগ নেননি। বাদী বারবার টাকা চাইতে গেলে ‘আজ দেবো, কাল দেবো’ বলে কালক্ষেপণ করতে থাকেন তারা।

পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে আসামি পক্ষ বাদীকে ১৬ মার্চ হাতিরঝিলের পাশে একটি রেস্টুরেন্টে যেতে বলেন। নির্ধারিত দিনে সেখানে গেলে মেহজাবীন, তার ভাই এবং আরো কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাসার সামনে দেখা গেলে ‘জানে মেরে ফেলবে’ বলে ভয়ভীতি দেখান। প্রাণনাশের এই হুমকিতে বাদী ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

এরপর বাদী আমিরুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় আদালতে মামলা করেন। মামলার পর আদালত তদন্ত ও নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ঘটনাটি সামনে আসার পর শোবিজ অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম ও আদালতের পরবর্তী নির্দেশনার প্রতি সবার নজর এখন কেন্দ্রীভূত।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহকে ‘সোলার সিটি’ করার দাবি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

'সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে'

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

টাকা আত্মসাৎ অভিযোগে অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পোষ্টের সময় : ০২:২০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫