০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে লড়বেন ময়মনসিংহের সৃজিতা এহসান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৃজিতা এহসান। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে।

সৃজিতা এহসানের জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুদ্রণ ও প্রকাশনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী । সৃজিতা জানান, রাজনৈতিক উচ্চাভিলাষ থেকে নয়, শিক্ষার্থীদের দাবি-দাওয়া বাস্তবায়নের লক্ষ্য নিয়েই প্রার্থী হয়েছেন। তার ভাষায়, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। ভোটের আগে বড় বড় বক্তব্য না দিয়ে, নির্বাচিত হলে অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের স্বার্থেই কাজ করব।’

শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে শিক্ষার্থীদের নানা সমস্যা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন বলে জানান তিনি। সৃজিতার দাবি, রাজনৈতিকভাবে জড়িত না হলেও ক্যাম্পাস রাজনীতির গতিপ্রকৃতি সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা আছে। তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সৃজিতা বলেন, শিক্ষার্থীরা একসঙ্গে এগিয়ে এলে ডাকসু আবারও হতে পারে প্রকৃত কণ্ঠস্বর। আমি সেই কণ্ঠস্বরকে জোরালো করতেই প্রার্থী হয়েছি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

ময়মনসিংহে ‘হার ভোট,হার সিট’ ক্যাম্পেইন

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে লড়বেন ময়মনসিংহের সৃজিতা এহসান

পোষ্টের সময় : ০৭:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫