০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তাইজুলের ৫ উইকেট, হার এড়াতে পারবে বাংলাদেশ?

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে ছিল কেবল শ্রীলঙ্কার রাজত্ব। আজ অবশ্য বল হাতে দলকে লড়াইয়ে ফিরিয়েছে তাইজুল ইসলাম, নাইম হাসানরা। পাথুম নিসাঙ্কার ১৫৮ রানের ইনিংসের পর ৮৪ রান করে শ্রীলঙ্কার লিড ২১১’তে নিয়ে যান কুশল মেন্ডিস। নিজেদের দ্বিতীয় ইনিংসে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ, দুই ওভারে সাদমান-বিজয়ের ২ বাউন্ডারি।

তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট তুলে নেওয়া বাংলাদেশ লাঞ্চের পর শিকার করে আরও ৪ উইকেট। তাইজুল ইসলামের আরও এক ফাইফার। টেস্ট ক্রিকেটে এ নিয়ে মোট ১৭বার পাঁচ উইকেট শিকারের স্বাদ পেলেন তাইজুল।

তাইজুলের ফাইফার অর্জনের দিনে আরেক স্পিনার নাইম হাসানের দখলে ৩ উইকেট। পেসারদের মধ্যে কেবল নাহিদ রানার শিকার ১ উইকেট। প্রত্যাবর্তনের ম্যাচে উইকেটশূন্য থাকেন এবাদত হোসেন।

১১৬.৫ ওভারে ৪৫৮ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হলো শ্রীলঙ্কা। প্রথম ইনিংসেই ২১১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। আজ দুই সেশন মিলিয়ে ৩৮.৫ ওভার ব্যাট করে ১৬৮ রান তোলার বিনিময়ে বাকি ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে অলআউট হয় শ্রীলঙ্কা।

১৩১ রানে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। টেস্টে এ নিয়ে ১৭ তম বার ইনিংসে ৫ উইকেট নিলেন তাইজুল।

শ্রীলঙ্কার ২১১ রানের লিড ভেঙে হার এড়াতে পারবে কি বাংলাদেশ তা এখন সময়ই বলে দিবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তাইজুলের ৫ উইকেট, হার এড়াতে পারবে বাংলাদেশ?

পোষ্টের সময় : ০৩:০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫